প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীতে ইলিশ ধরা পড়ছে কম। এক দিন মাছ ধরতে গেলে তিন-চার হাজার টাকা খরচ হয়। কিন্তু ৪০০-৫০০ টাকার মাছও পাওয়া যায় না। তাই বেশি মাছের আশায় গতকাল বৃহস্পতিবার ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনার তীরে শশীগঞ্জ জলকপাট মাছঘাটে দোয়া-মোনাজাত করেছেন জেলে ও মাছ ব্যবসায়ীরা। জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক বলেন, প্রতিবছর ভোলার নদী ও সাগর থেকে যে মাছ ধরা পড়ে এ বছর তার এক-তৃতীয়াংশও ধরা পড়েনি।