ইলিশের জাল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ায় ২৮০ জন জেলের মধ্যে ইলিশ মাছ ধরার জাল বিতরণ করা হয়েছে। জাটকা সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান ও গবেষণা প্রকল্পের আওতায় ওই জাল বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে কলাপাড়া মৎস্য দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, সব জেলে সরকারের দেওয়া বৈধ জাল ব্যবহার করলে মৎস্যসম্পদ সুরক্ষিত থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র এস এম রাকিবুল আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ।