ইলিশের দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশ ধরা ও বিক্রির ২২ দিন নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ বুধবার থেকে। এ কারণে গতকাল মঙ্গলবার সারা দিনই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরসহ আশপাশের এলাকার বাজারগুলোয় অনেকটা পানির দরে ইলিশ বিক্রি হয়েছে। উপজেলা সদর বাজারের মাছবিক্রেতা পবিত্র দাস বলেন, বড় ইলিশ কেজিপ্রতি ৩০০ টাকা, মাঝারি ২৫০ এবং ছোট ২০০ টাকা কেজিপ্রতি বিক্রি হয়েছে। তিনি বলেন, ‘কাল (বুধবার) থেকে ইলিশ বিক্রি বন্ধ বলে আজ (মঙ্গলবার) রাতের মধ্যে সব মাছ বিক্রি করে দিতে হবে। নইলে লোকসান গুনতে হবে।’