ইলিশের মৌসুম পরিবর্তনের কারণ উদ্ঘাটনে গবেষণা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের ইলিশ বিশ্বের অন্যতম সুস্বাদু মাছ। জলবায়ুর প্রভাব ও নানা কারণে ইলিশের মৌসুমে পরিবর্তন দেখা দিয়েছে। এই পরিবর্তনের কারণ উদ্ঘাটনে গবেষণা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে অন্যান্য মাছের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
গতকাল শনিবার দুপুর ১২টায় মহানগরের সিঅ্যান্ডবি সড়কে মৎস্য ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তারা এসব কথা বলেন।
বিভাগীয় মৎস্য কর্মকর্তা মো. বজলুর রশীদ বলেন, মৌসুমে ইলিশ মিলছে না। এ ব্যাপারে গবেষণা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।