ইলিয়াস আলীকে জীবিত ফিরিয়ে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীকে পরিবারের কাছে জীবিত ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। তাঁর গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ফোরামের নেতারা। ইলিয়াস আলীর গুমের ঘটনায় গত রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে গুম, হত্যা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতায় গভীর উৎকণ্ঠা ও ক্ষোভ প্রকাশ করেন। সভায় বক্তারা দেশের মানবাধিকার সংরক্ষণ, জনজীবনে নিরাপত্তা বিধান এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যথাযথ ভূমিকা পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ফোরামের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আ ন ম মুনির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং ফোরামের সাধারণ সম্পাদক নছরুল কাদিরের পরিচালনায় সভায় বক্তব্য দেন আতিকুর রহমান, মোহাম্মদ হাসান, আল-আমীন, আহসান সাইয়িদ, মঞ্জুরুল কিবরীয়া প্রমুখ।