ইলিয়াস আলীকে দ্রুত উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়া বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন সিলেট বিভাগের ১০টি পৌরসভার মেয়ররা। গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, ইলিয়াস আলীকে অপহরণ করার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র ও চক্রান্ত কাজ করেছে।বিবৃতিতে বলা হয়, ইলিয়াস আলীর নেতৃত্বে সিলেট বিভাগে সরকার পতন আন্দোলন ও টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলন যখন সফল পরিণতির দিকে যাচ্ছিল, ঠিক তখনই সিলেটকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যে ১৭ এপ্রিল মধ্যরাতে অপহরণের পর তাঁকে গুম করা হয়। বিবৃতিদাতা ১০ পৌর মেয়র হলেন: হবিগঞ্জের জি কে গৌছ, মৌলভীবাজারের ফয়জুল করিম ময়ুন, সুনামগঞ্জের জগন্নাথপুরের মো. আখতার হোসেন, শ্রীমঙ্গলের মহসিন মিয়া, কমলগঞ্জের আবু ইব্রাহিম, কুলাউড়ার কামাল আহমদ, বড়লেখার ফখরুল ইসলাম, শায়েস্তাগঞ্জের ফরিদ আহমদ, চুনারুঘাটের মোহামঞ্চদ আলী ও নবীগঞ্জের প্যানেল মেয়র সাব্বির আহমদ চৌধুরী।