ইলিয়াস আলীকে ফিরে পেতে দোয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার আশায় তাঁর নিজ গ্রাম সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে রামধানা গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলার সর্বস্তরের মানুষ যোগ দেয়।দোয়া মাহফিলে উপস্থিত শত শত মানুষ কান্নায় ভেঙে পড়ে এবং ছয় মাস ধরে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনছার আলীকে ফিরে পাওয়ার জন্য আর্তনাদ করে। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি আলফু মিয়া, ধন মিয়া, আপ্তাব আলী, মখলিছ মিয়া, আবদুল জলিল, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক গৌছ খান প্রমুখ। দোয়া শেষে শিরনি বিতরণ করা হয়।