ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ১৫ দিনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেট বিভাগজুড়ে একটানা ১৫ দিনের আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। গত রোববার রাতে সংগঠনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। ৩০ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে বলে মতবিনিময় সভায় জানানো হয়।বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বানানী থেকে নিখোঁজ হন। তাঁকে রাজনৈতিক কারণে সরকার ‘গুম’ করেছে বলে বিএনপির কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন।