ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সদরে গতকাল বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় নেতা ‘নিখোজ’ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ‘ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ’-এর উদ্যোগে মানববন্ধন হয়েছে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন। উপজেলা পরিষদ চত্বরে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মইন খান, উপজেলা ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. শেইখুল আলম, সদস্য এ এইচ এম আলমগীর, সৈয়দ রাসেল, ইউসুফ আহমদ প্রমুখ। বক্তারা বলেন, ইলিয়াস আলীকে সরকার পরিকল্পিভাবে গুম করেছে। তাই সরকারকেই তার সন্ধান দিতে হবে। বর্তমান সরকারের কাছে কোনো মানুষই নিরাপদ নয়। সব বিচারবহির্ভূত হত্যা, গুম ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।