ইলিয়াস দম্পতির জামিন লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনারের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী এবং তাঁর স্ত্রী তাহসিনা রুশদী জামিন পেয়েছেন। গত সোমবার সিলেটের জেলা ও দায়রা জজ আদালত থেকে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গতকাল মঙ্গলবার তাঁরা আদালতে হাজির হন। তাঁদের পক্ষে আইনজীবী জামিন প্রার্থনা করলে আদালত জামিন মঞ্জুর করেন। আদালত আগামী ১০ মে মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেন।আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ২১ জুলাই দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক খন্দকার এনামুল বাছির বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় এক কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৮১২ টাকা আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওই মামলা করেন।