ইলিয়াস দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী এবং তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গতকাল সোমবার মামলার শুনানিকালে আসামিরা অনুপস্থিত থাকায় সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমিনউল্লাহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত আগামী ১০ মে মামলার অভিযোগ গঠনের (চার্জ) তারিখ নির্ধারণ করেন।আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ২১ জুলাই দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক খন্দকার এনামুল সিলেটের কোতোয়ালি থানায় এক কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৮১২ টাকা আয়-বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে ওই মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০০৯ সালের ৬ মে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।