ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ নেতার মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলায় গ্রেপ্তার হওয়া ‘ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ’-এর যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ূমের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির তিন নেতা। তাঁরা গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা তিনটার দিকে বিশ্বনাথ সদর থেকে পুলিশ কাইয়ূমকে গ্রেপ্তার করে। নাশকতা সৃষ্টির অভিযোগে হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল এক যৌথ বিবৃতিতে কাইয়ূমের মুক্তি দাবি করেছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সহসাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, চলমান ইউপি নির্বাচনের সময় বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের হয়রানি করতেই কাইয়ূমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা কাইয়ূমসহ কারাবন্দী সবার মুক্তি দাবি করেন।