ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার তিন বছর পূর্ণ হয়েছে গতকাল শুক্রবার। এদিন তাঁর সন্ধান দাবিতে সিলেটে দোয়া মাহফিল করেছে ইলিয়াস মুক্তি ছাত্রসংগ্রাম পরিষদ। গতকাল জুমার নামাজ শেষে হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদে দোয়া মাহফিল হয়।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে ইলিয়াস আলী গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হন। তাঁকে সরকারই গুম করেছে বলে বিএনপি অভিযোগ তুলে সন্ধান দাবিতে আন্দোলন গড়ে তোলে। সিলেটে বিএনপিসহ এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে গঠিত হয় ‘ইলিয়াস মুক্তিসংগ্রাম পরিষদ’।
গতকাল তিন বছর পূর্ণ হওয়ার দিন ছাত্রসংগ্রাম পরিষদের উদ্যোগে দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সহসভাপতি আশিক উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক আনহার আলী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও ইলিয়াস মুক্তি ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল আহাদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহিদ, কানাইঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, ইলিয়াস মুক্তি ছাত্রসংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ুমসহ দলীয় নেতা-কর্মীরা একাত্ম হন।