ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ‘নিখোঁজের’ ১১ মাসেও তাঁর সন্ধান না পাওয়ায় গতকাল রোববার মিছিল ও সমাবেশ করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। সমাবেশে আগামী ১৭ এপ্রিলের মধ্যে ইলিয়াস আলীর সন্ধান দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। গত বছরের ১৭ এপ্রিল গাড়িচালকসহ নিখোঁজ হন ইলিয়াস আলী।গতকাল রোববার বিকেলে নগরের কোর্ট পয়েন্টে মিছিলের আগে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন সেলিম, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মো. মকন মিয়া, বিএনপি নেতা এ টি এম ফয়েজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।দিলদার হোসেন বলেন, ‘ইলিয়াসকে ফিরে পেতে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অনেক দাবি জানানো হয়েছে। আমরা নিখোঁজের এক বছর পূর্তির আগেই তাঁর সন্ধান চাই। না দিলে সরকার পতনের মাধ্যমে ইলিয়াসকে ফিরিয়ে আনা হবে।’