ইলিয়াসকে উদ্ধারের দাবিতে গণস্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে গতকাল রোববার সুনামগঞ্জে গণস্বাক্ষর সংগ্রহ করে ‘ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ’। সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকাল বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবুল মনসুর শওকত, রেজাউল হক, পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, সোহেল আহমদ, ছাত্রদলের নেতা সফিকুল হক, সংগঠনের জেলা আহ্বায়ক আমির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সরকার এম ইলিয়াস আলীকে প্রায় সাত মাস ধরে গুম করে রেখেছে। ইলিয়াস আলীকে অবিলম্বে ফিরিয়ে দিতে হবে।