প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বিএনপি অবহিত করেছে যে, ইলিয়াস আলীকে সরকারই গুম করেছে। গতকাল বিকেলে গুলশানের একটি হোটেলে রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা।বিএনপি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্কসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত, তাঁদের প্রতিনিধি ও দূতাবাসের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন আবদুল মইন খান, শমসের মবিন চৌধুরী, রিয়াজ রহমান, সাংবাদিক শফিক রেহমান প্রমুখ।শমসের মবিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ইলিয়াস আলীর বিষয়টি রাষ্ট্রদূতদের অবহিত করেছি। দেশের মানুষের নিরাপত্তা নেই, তা বলেছি। এ ধরনের ঘটনার জন্য সরকারকে আমরা দায়ী করছি। রাষ্ট্রদূতেরা বলেছেন, তাঁরা তাঁদের নিজ নিজ সরকারের কাছে বিষয়টি তুলে ধরবেন।’