ইলিয়াসকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম ইলিয়াস আলীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলব নোটিশের প্রতিবাদে জেলা ও নগর বিএনপি প্রতিবাদ মিছিল করেছে। গতকাল শনিবার বিকেলে নগরের কোর্ট পয়েন্টে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পাশের চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। প্রতিবাদ মিছিল শেষে চৌহাট্টা পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আবদুল গফফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী বক্তব্য দেন।উল্লেখ্য, গত বছরের ১১ অক্টোবর সিলেটে খালেদা জিয়ার জনসভায় এক কোটি ২০ লাখ টাকা খরচের পরিপ্রেক্ষিতে দুদক কার্যালয় থেকে গত বৃহস্পতিবার এম ইলিয়াসকে একটি নোটিশের মাধ্যমে তলব করা হয়। ১৩ থানা ও চার পৌর কমিটির নিন্দা: দুদকে ইলিয়াসকে তলব করার ঘটনায় সিলেট জেলায় বিএনপির ১৩ থানা ও চার বিএনপি কমিটি নেতারা বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছেন। বিবৃতিদাতারা হচ্ছেন: ১৩ থানা ও চার পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে শহীদ আহমদ চেয়ারম্যান, এ কে এম তারেক কালাম, জালাল উদ্দিন, মো. গৌছ খান, কামরুল হুদা জায়গীরদার, ফারুক মিয়া, সৈয়দ মোতাহির আলী, ইমরান রব্বানী, এ টি এম ফয়েজ, তাজরুল ইসলাম, তছলিম আহমদ, আবদুল মালিক, মুহিবুল হক, আবদুল হাকিম, লুৎফুল হক, সামসুদ্দিন, কামাল হোসেন, শরীফ আহমদ লস্কর, জাহাঙ্গীর শাহ চৌধুরী, বদরুল হক, মতিউর রহমান, এম এ লতিফ, হাবিব আহমদ, ইফজালুর রহমান, ফরিদ আহমদ, গোলাম কিবরিয়া চৌধুরী, মুশফিকুর রহমান, নজরুল হোসেন, মিজানুর রহমান।