ইলিয়াসকে ফিরিয়ে না দিলে সরকার পতনের আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইলিয়াসকে ফিরিয়ে না দিলে সরকার পতনের এক দফার আন্দোলন সিলেট থেকে শুরু হবে।’ বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেটে বিএনপি আয়োজিত এক সমাবেশে নেতারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।ইলিয়াস আলী গত বছরের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন। তাঁর নিখোঁজ হওয়ার এক বছর পূর্ণ হওয়াকে সামনে রেখে গতকাল শনিবার বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে সমাবেশের আয়োজন করে সিলেট বিএনপি। বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ছাড়াও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সমবেত হয়ে ‘বর্তমান সরকারের গুম নামক কারাগার থেকে ইলিয়াসের মুক্তি চাই’ ব্যানার প্রদর্শন করেন। জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেনের সভাপতিত্বে সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, সহসভাপতি মইনুল হক চৌধুরী, সোনা মিয়া, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান জামানসহ অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার গুম নামক কারাগার থেকে জননেতা এম ইলিয়াস আলীকে মুক্ত করতে সিলেট থেকে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করা হবে।