ইলিয়াসের ঘটনায় আমরাও ব্যথিত: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, ‘ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁরাও ব্যথিত আমরাও ব্যথিত। এ জন্য রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি। তাঁকে উদ্ধারে আন্তরিকতার সঙ্গে অভিযান চলছে।’ হরতাল চলাকালে গতকাল রোববার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, হরতালের নামে বিরোধী দল নাশকতামূলক কর্মকাণ্ড করছে।ইলিয়াস আলীকে সরকারের লোকজন গুম করেছে বলে বিএনপির সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলের কাছে কোনো তথ্য থাকলে তা সরকারকে দেওয়া উচিত।