প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কয়েখা গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস হোসেনের (৩৫) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি বারডেম কার্ডিয়াক হাসপাতালে ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে আছেন। চিকিত্সকেরা তাঁকে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এ জন্য অন্তত ১০ লাখ টাকা লাগবে। অসুস্থ হওয়ার আগে ঢাকার মিরপুরের একটি কিন্ডারগার্টেন স্কুলে শিশুদের ছবি আঁকা শেখাতেন ইলিয়াস। স্বল্প বেতন দিয়ে কোনোমতে চলে যেত সংসার। তাঁর পক্ষে ১০ লাখ টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় সমাজের সবাই যদি অল্প অল্প করে হলেও এই শিক্ষকের চিকিত্সার সহায়তায় এগিয়ে আসেন তবেই সুস্থ হতে পারেন ইলিয়াস, পেতে পারেন নতুন জীবন। সাহায্য পাঠানোর ঠিকানা: লুত্ফর রহমান খন্দকার, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৪০২০৪০৭, সোনালী ব্যাংক, সুপ্রিম কোর্ট শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।