ইলিয়াসের বিরুদ্ধে সেই দুই মামলা তদন্তের নির্দেশ আদালতের
প্রায় ১১ বছর আগের ঘটনায় এম ইলিয়াস আলীর বিরুদ্ধে বিশ্বনাথ থানায় আওয়ামী লীগের নেতার করা সেই দুই মামলা তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১০ মের মধ্যে ওই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ প্রাথমিক তদন্তের পর আদালতে প্রতিবেদন দেয়। বিষয়টি সিলেটের মুখ্য বিচারিক হাকিমের আদালতে উপস্থাপন করা হলে জ্যেষ্ঠ হাকিম মোয়াজ্জেম হোসেন গত রোববার এই আদেশ দেন।যোগাযোগ করা হলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গতকাল বুধবার পর্যন্ত তিনি আদালতের আদেশের কপি পাননি। তিনি বলেন, ‘আদেশ হাতে আসার পর পুলিশ আদালতের এই নির্দেশ বাস্তবায়ন করবে।’১৭ এপ্রিল ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হন। পরদিন ১৮ এপ্রিল মধ্যরাতে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক বশারত আলী ওরফে বাঁচা মিয়া স্থানীয় থানায় ইলিয়াসকে প্রধান আসামি করে চাঁদাবাজি ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।