ইলিয়াসের বিষয়ে করা রিটের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ইলিয়াস আলীর খোঁজ জানতে করা রিটের ওপর চূড়ান্ত শুনানি পিছিয়েছে। বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার রিট আবেদনকারীর পক্ষে এক সপ্তাহ সময়ের আরজি জানানো হয়। আদালত তা মঞ্জুর করেন।নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান জানতে তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর গত ১৯ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন (হেবিয়াস করপাস) করেন। গতকাল রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর। পরে তিনি প্রথম আলোকে বলেন, রোববার রুল শুনানির দিন ধার্য ছিল। রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী এক সপ্তাহ সময়ের আরজি জানালে আদালত তা মঞ্জুর করেন। ফলে ২৭ মে বিষয়টি নিয়মিত শুনানির তালিকায় আসবে।