ইলিয়াসের সন্ধান ও জামানের মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিখোঁজ’ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সন্ধান ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক সামসুজ্জামান জামানের মুক্তি দাবি করে সিলেটের ১৩ উপজেলার ১৬টি সাংগঠনিক কমিটি যৌথ বিবৃতি দিয়েছে।গতকাল শনিবার সাংগঠনিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে ইলিয়াসকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে সম্প্রতি জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোয় জামানের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।যৌথ বিবৃতিতে বলা হয়, ‘গত ১৭ এপ্রিল থেকে ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধানের দাবিতে সিলেটের আন্দোলনে সোচ্চার থাকা সামসুজ্জামানকেও ষড়যন্ত্রমূলক মামলায় জেলহাজতে পাঠানোর মধ্যে বিরোধী রাজনৈতিক দলের সাংগঠনিক অবস্থা ধ্বংস করতে সরকারের দমন-পীড়নের একটি অংশ।ইলিয়াসের সন্ধান এবং জামানকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে সিলেট থেকেই সরকারের পতনঘণ্টা বাজানো হবে।’ বিবৃতিতে ইলিয়াসের সন্ধান দাবির আন্দোলনে বিশ্বনাথে একাধিক মামলা, পুলিশের কথিত তদন্তের নামে ইলিয়াস আলীর একান্ত সহকারী মো. ময়নুল হকসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র প্রত্যাহার করে বিশ্বনাথে পুলিশি হয়রানি বন্ধ করার আহ্বান জানানো হয়।