ইলেকট্রো মার্ট লিমিটেডের ফোর্বস ওয়াটার পিউরিফায়ারের বাজারজাত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রো মার্ট লিমিটেড বাংলাদেশে তাঁদের পরিবেশিত নতুন পণ্য ফোর্বস ওয়াটার পিউরিফায়ারের আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকট্রো মার্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নুরুল নেওয়াজ সেলিম, ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন, পরিচালক মো. নুরুচ্ছাফা বাবু ও মো. নুরুল আফসার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউরেকা ফোর্বস লিমিটেডের অভিজিৎ সরকার ও সুজয় বিশ্বাস। বিজ্ঞপ্তি।