ইলেকশন হয়ে গেছে ফাঁকা মাঠে: রফিক-উল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবীণ আইনজীবী রফিক-উল হক
প্রবীণ আইনজীবী রফিক-উল হক

প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেছেন, ইলেকশন হয়ে গেছে ফাঁকা মাঠে। বাকি আছে আর এক ভাগ। জনগণ সরাসরি  অংশ নেবে সেটার ভোট। তাই এটা ইলেকশন নয় সিলেকশন।
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডাইনকিনি এলাকায় রোজ গার্ডেন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের ফলাফল ঘোষণা ও নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে রফিক-উল হক সাংবাদিকদের এসব কথা বলেন।
নির্বাচন নিয়ে চলমান সমস্যার সমাধান কীভাবে  হতে পারে, এমন প্রশ্নের জবাবে আইনজীবী রফিক-উল হক বলেন, দুই নেত্রীকে একত্রে বসে সমাধান করতে হবে। দূরত্ব বজায় রেখে এ সমস্যার সমাধান হবে না।  তিনি বলেন, ইলেকশন করার জন্য এখনও ২৪ এপ্রিল পর্যন্ত সময় আছে। ৫ জানুয়ারি নির্বাচন করতে হবে এর কোনো মানে নেই। তাই সরকারকে বারবার বলেছি নির্বাচন পিছিয়ে দিয়ে এপ্রিলে করেন এবং সব দলের অংশগ্রহণে করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উইং কমান্ডার বেলাল উদ্দিন। বক্তব্য দেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, আটাবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেলায়েত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হাসান প্রমুখ।