ইশতিয়াক আহমেদকে আজ খুব দরকার ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বর্তমান রাজনীতিতে ‘তত্ত্বাবধায়ক ইস্যু’ নিয়ে উদ্ভূত সমস্যা সমাধানের জন্য এই সময়ে ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের খুব প্রয়োজন ছিল। তিনি এই সমস্যার নিশ্চিত সমাধান দিতে পারতেন। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা কেউই তাঁর আলোচনার আহ্বান এড়াতে পারতেন না। কারণ, তিনি ছিলেন সবার বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন ব্যক্তি।এশিয়াটিক সোসাইটি আয়োজিত ‘ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতা ২০১১’ উপলক্ষে ব্যারিস্টার রফিক-উল হক এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের মূল বক্তৃতায় রফিক-উল হক আরও বলেন, ব্যারিস্টার ইশতিয়াক কখনোই সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন না। কিন্তু সংবিধান রক্ষা ও সংসদীয় গণতন্ত্রের জন্য তিনি প্রতিনিয়ত কাজ করেছেন।গণমাধ্যমের স্বাধীনতার জন্য ব্যারিস্টার ইশতিয়াকের ভূমিকা অনস্বীকার্য বলে উল্লেখ করেন রফিক-উল হক। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার জন্য বিগত এরশাদ সরকারের আমলে দুবার জেল খাটেন তিনি। আজ যখন-তখন সরকারের সমালোচনা, যেকোনো ধরনের মতামত প্রদানের সুযোগ বাংলাদেশিদের এনে দিয়েছিলেন ব্যারিস্টার ইশতিয়াক।স্মারকসভায় সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটির ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম। তিনি ব্যারিস্টার ইশতিয়াকের নামে ২০০৪ সালে ট্রাস্ট ফান্ড গঠন এবং তাতে নিয়মিত আর্থিক সাহায্যের জন্য প্রয়াতের স্ত্রী জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ ও তাঁর পরিবারকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের আহ্বায়ক আহমেদ জামাল বলেন, ব্যারিস্টার ইশতিয়াকের নামে গঠিত ট্রাস্ট ফান্ডের অর্থ দিয়ে আইন, সংবিধান ও সংস্কৃতিবিষয়ক গবেষণা করা হয়।অনুষ্ঠানে সুফিয়া আহমেদ, ব্যারিস্টার আমীর-উল ইসলামসহ উচ্চ ও নিম্ন আদালতের বিশিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন।