ইশতেহার ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী গাজী কামরুল হুদা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের কালীবাড়ী এলাকায় সাংস্কৃতিক বিপ্লবী সংঘের (সাবিস) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। পৌরসভার অনিয়ম-দুর্নীতি বন্ধ, হতদরিদ্রদের পৌরকর মওকুফ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিশুদ্ধ পানি ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা, মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, শহর যানজটমুক্ত করতে বিকল্প রাস্তা নির্মাণসহ ২৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।