ইসমাইলের দুটি ভাল্ব নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্জি দোকানের মালিক ও চট্টগ্রামের খলিফাপট্টির কাটিং মাস্টার মো. ইসমাইলের (৩৮) হূিপণ্ডের দুটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হূদরোগ বিভাগের চিকিত্সক প্রবীর কুমার দাশের তত্ত্বাবধানে চিকিত্সা নিচ্ছেন। চিকিত্সকেরা জানিয়েছেন, দেড় মাসের মধ্যে অস্ত্রোপচার করে ইসমাইলের ভাল্ব প্রতিস্থাপন করতে হবে। না হলে তাঁকে বাঁচানো যাবে না। এ জন্য পাঁচ লাখ টাকা প্রয়োজন। নগরের চান্দগাঁও নাজিরপাড়া গোলাম আলী নাজিরবাড়ির বাসিন্দা ইসমাইলের পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা অসম্ভব। তাই সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েছেন ইসমাইল। সাহায্য পাঠানোর ঠিকানা: গোলাম কিবরিয়া, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩১৯১৫, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চকবাজার শাখা, চট্টগ্রাম।