ইসমাত আরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেককে দপ্তর পরিবর্তন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ করা হয়েছে। আজ বুধবার তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।
মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ‘প্রথম আলো’কে জানান, তাঁকে প্রাথমিক ও গণশিক্ষার পরিবর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নিজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।