প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাফিকস ইনফরমেশন সিস্টেমসের ম্যানেজার (বোস সিই) ইসরাক মহসিন তৌফিক (৩৮) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে রাজধানীর বনানীতে নিজের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজার পর ইসরাক মহসিনকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তাঁর কুলখানি আগামী শনিবার বাদ আসর রাজধানীর ক্রিসেন্ট রোডে মায়ের বাসায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আনন্দ নিকেতন ইউরোপিয়ান স্কুলের অধ্যক্ষ ইসমাত সুলতানা ইসরাক মহসিনের মা। বিজ্ঞপ্তি