ইসরায়েল-ফিলিস্তিন শান্তির সমর্থনে জাতিসংঘের অধিবেশনে ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন ইসরায়েল-ফিলিস্তিন শান্তির সমর্থনে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিয়েছেন।থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অধিবেশনে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পূর্ণাঙ্গ অধিবেশনে ড. কামাল হোসেনও তালিকাভুক্ত বক্তা ছিলেন। অধিবেশনে কামাল হোসেন ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠার পথে বাধা দূর করতে বিশেষ করে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা করে ইসরায়েলের অব্যাহত বসতি স্থাপন বন্ধে এশিয়া অঞ্চলের দেশগুলোর সরকারি ও বেসরকারি পক্ষগুলোকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।