ইসরায়েলি নৃশংসতায় প্রধানমন্ত্রীর উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান নৃশংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।
গতকাল রোববার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘কয়েক দিন ধরে ইসরায়েলি দখলদার বাহিনীর নৃশংসতায় আমি গভীরভাবে দুঃখিত এবং উদ্বিগ্ন।’
আঙ্কারায় বোমা হামলার নিন্দা: বাংলাদেশ তুরস্কের আঙ্কারা নগরীতে সন্ত্রাসী হামলার ঘটনায় হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী পৃথক বার্তায় বলেছেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসের নিন্দা করে এবং সরকার সন্ত্রাসের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।