ইসরায়েলি হামলার নিন্দা ওআইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় অব্যাহতভাবে গণহত্যা চালানোয় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টি পুনর্বিবেচনার জন্য সদস্যদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক সম্মেলন সংস্থা (ওআইসি)।
৫৭টি মুসলিম দেশের জোট ওআইসির মহাসচিব আয়াদ আমিন মাদানি গত রোববার এক বিবৃতিতে এই আহ্বান জানান। সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
সব ধরনের আইন, নীতি-নৈতিকতা ও মানবতাকে বুড়ো আঙুল দেখানোয় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখাটা সমীচীন হবে কি না, সেটি ভেবে দেখতে ওআইসির মহাসচিব সদস্যদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।