ইসরায়েলের পতাকায় অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্টিতে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় ইসরায়েলের পতাকায় অগ্নিসংযোগ করা হয়। বাংলাদেশ রুখে দাঁড়াও, উদীচী শিল্পীগোষ্ঠী, মানিকমালা খেলাঘর আসর ও বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমান উল্লাহ মিয়া। বক্তব্য দেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র এস এম রাকিবুল আহসান প্রমুখ।