ইসরায়েলের হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বোমা হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ‘আগ্রাসনবিরোধী তরুণসমাজ’র ব্যানারে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন থেকে গাজায় নির্বিচারে মানুষ হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানানো হয়।