ইসলাম কায়েমের জন্য জিহাদ ফরজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য জিহাদ করা ফরজ। জিহাদ মানে শক্তি প্রয়োগ, জঙ্গিবাদ, হত্যা নয়। জিহাদ মানে নাঙ্গা তলোয়ার, বোমাবাজি নয়। কাউকে বক্তৃতা দিয়ে দিয়ে বোঝানো, কলম দিয়ে কিছু লেখাও জিহাদ।গতকাল শুক্রবার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ্ মিলনায়তনে রমনা থানা জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ টি এম আজহার এ কথা বলেন। তিনি বলেন, ‘আল্লাহর পথে জিহাদ করা সব নারী ও পুরুষের জন্য অপরিহার্য।...বাংলাদেশে আল্লাহর আইন, কোরআনের শাসন নেই। এগুলো বাস্তবায়ন করতে হলে আল্লাহর পথে জিহাদ করতে হবে।’জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আরও বলেন, ইসলামে রাজনীতি করাও ফরজ। পৃথিবীতে যত যত নবী-রাসুল এসেছেন, তাঁদের সবাই আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এ জন্যই তাঁদের সঙ্গে শাসকদের দ্বন্দ্ব হয়েছে।সভাপতির বক্তব্যে রমনা থানা জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, জামায়াতের নেতাদের বিরুদ্ধে যেসব অন্যায়ের কথা বলা হচ্ছে, সেগুলোর সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। মিথ্যা মামলা সাজিয়ে ইচ্ছামতো রায় দিয়ে দেবেন, এটা জনগণ কখনো মানবে না।