ইসলাম সম্প্রীতি ও সহনশীলতার শিক্ষা দেয়: মেনন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশে সব ধর্মের লোকের সহাবস্থানের অধিকার স্বীকৃত। ইসলাম ধর্ম সম্প্রীতি ও সহনশীলতার শিক্ষা দেয়, জঙ্গিবাদ সমর্থন করে না। তাই বাংলাদেশে আহমদিয়া সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাশত করা যায় না।
গতকাল রোববার আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের বার্ষিক সম্মেলনের সমাপনী দিনে সকালের অধিবেশনে মন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর বকশীবাজারের আহমদিয়া জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অধিবেশনে আরও বক্তব্য দেন সাংসদ মইন উদ্দীন খান বাদল ও সাংসদ এনামুল হক। বিজ্ঞপ্তি