ইসলামপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রাম থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে লাইলী বেগম (২৭) নামের একজন গৃহবধূর লাশ উদ্ধার করেছে।যৌতুকের জন্য বখাটে স্বামী মনজুরুল ইসলাম তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, চন্দনপুর গ্রামের মনজুরুল ইসলাম তিন লাখ টাকা যৌতুক নিয়ে একই গ্রামের লাইলী বেগমকে বিয়ে করেন। আরও টাকার জন্য তিনি স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন।তিনি গতকাল ভোরে নিজের ঘরে ঘুমন্ত স্ত্রী লাইলী বেগমকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় লাইলী বেগমের বাবা নায়েব আলী বাদী হয়ে মনজুরুল ইসলামকে আসামি করে ইসলামপুর থানায় হত্যা মামলা করেছেন।