ইসলামপুরে শান্তিপূর্ণ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুরের একটি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল মঙ্গলবার শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে ইসলামপুর উপজেলার সদর ইউপির বিভিন্ন কেন্দ্রে দেখা যায়, সকাল আটটা থেকেই দলবেঁধে নারী ও পুরুষ ভোটাররা যাচ্ছেন ভোটকেন্দ্রের দিকে। পশ্চিম গঙ্গাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে পুরুষ ও নারী ভোটারদের লাইনের দীর্ঘ সারি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন তাঁরা। ওই ইউনিয়নের নয়টি কেন্দ্রেই সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দেন। পশ্চিম গঙ্গাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের ভোটার সাবিনা আক্তার বলেন, জীবনের প্রথম ভোট দেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তবে সকালবেলায় ভোট দিতে এসে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দ লাগছে।
বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রেই সকাল থেকে শেষ পর্যন্ত ঘুরে কোথাও অনিয়মের খবর পাইনি। সব কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। নয়টি কেন্দ্রে আমার এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, কোথাও ভোট কারচুপির ঘটনা ঘটেনি।