ইসলামবাগে প্লাস্টিক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার রাত ৯টা ৫৫ মিনিটে বাগানবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা ফরহাদুজ্জামান প্রথম আলোকে জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।