ইসলামবাগের আগুনে তিনজনের মৃত্যু

রাজধানীর বুড়িগঙ্গার পারে ইসলামবাগ এলাকার প্লাস্টিক কারখানা ও বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের পরিদর্শক বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ওই আগুনের ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে শামীম নামের একজন রয়েছে। অন্য দুজনের নাম জানা যায়নি।’
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, একটি প্লাস্টিক কারখানায় শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে, তা জানাতে পারেননি এই কর্মকর্তা।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশীদ তালুকদার প্রথম আলোকে বলেন, ইসলামবাগের টিনশেডের বসতবাড়িতে আগুন লাগে। সেখানে প্লাস্টিকের কারখানা ছিল।