ইসলামাবাদ বালিকা এতিমখানায় স্বাস্থ্যবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উইমেন অ্যাক্রস বর্ডারস ক্লাব ও ম্যাজিকেল লাইট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সম্প্রতি স্বাস্থ্যবিষয়ক কর্মশালা ইসলামাবাদ বালিকা এতিমখানায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন উইমেন অ্যাক্রস বর্ডারস ক্লাবের প্রেসিডেন্ট শাফিয়া মির্জা, ম্যাজিক্যাল লাইট ফাউন্ডেশন কান্ট্রি ডিরেক্টর কলিনস সানথানাসামিসহ আরও অনেকে।
কর্মশালায় প্রাথমিক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন সচেতনতামূলক বিষয় প্রজেকটরের মাধ্যমে তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামাবাদ বালিকা এতিমখানার প্রতিষ্ঠাতা ফারহাত কাশেম খান। বিশেষ অতিথি ছিলেন ফারিদা চৌধুরী ও তাসলিমা আহমেদ। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইসলামাবাদ বালিকা এতিমখানার অধ্যক্ষ ফরিদুল আলমসহ কর্মকর্তা ও শিক্ষকেরা। কর্মশালায় সমন্বয় করেন ফারহানা চৌধুরী। বিজ্ঞপ্তি।