ইসলামি ও সমমনা ১২ দলের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর এলাকায় গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি ও সমমনা ১২ দল।সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ কথাটি পুনঃস্থাপন, নারীনীতি বাতিল এবং তাঁদের ভাষায় ‘ধর্মহীন শিক্ষানীতি’ সংশোধনসহ আরও কিছু দাবিতে এই বিক্ষোভ সমাবেশ ডাকা হয়।জুমার নামাজের পরপরই ১২ দলের নেতা-কর্মীরা প্রায় পৌনে এক ঘণ্টা রাস্তা দখলে নিয়ে মিছিল ও সমাবেশ করেন। তখন রাস্তার এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ ও র‌্যাবের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল।বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আহমদুল্লাহ আশরাফের সভাপতিত্বে সমাবেশে ১২ দলের কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ নেজামী, জাফরুল্লাহ খান, মহিউদ্দীন রব্বানী, খলিলুর রহমান মাদানী, আলমগীর মজুমদার, আবদুল মোবিন, মুজিবুর রহমান হামিদী, আতাউল্লাহ প্রমুখ বক্তব্য দেন।সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় হয়ে প্রেসক্লাবের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।