ইসলামি চেতনাই এ দেশের রাজনীতির মৌলিক বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনীতিতে ইসলামি চেতনা সব সময় মৌলিক বিষয় হিসেবে কাজ করেছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে যত উত্থান-পতনই হোক না কেন, অতীত ও বর্তমানের সব শাসকদলের ইসলামি চেতনাকে স্বীকৃতি দিতে হয়েছে এবং ভবিষ্যতেও দিতে হবে।’গতকাল শনিবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতের মহানগর কমিটি আয়োজিত আলোচনা সভায় নিজামী এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঢাকায় এলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাঁকে স্মারকলিপি দেন। তাতে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছিল। আর সেটা পাঠ করেছিলেন ডাকসুর তত্কালীন সাধারণ সম্পাদক গোলাম আযম।’নিজামী বলেন, ‘ঈমানের ওপর আঘাত বরদাশ্ত করা হবে না। দেশকে ধর্মহীন করে কোরআন-হাদিসের শিক্ষা মুছে দেওয়ার চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নুরুল ইসলাম, মাওলানা আবদুল হালিম প্রমুখ।