প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হয়েছে। গতকাল রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে চলছে এ মেলা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত। এবারের মেলায় স্টল রয়েছে ৫৯টি। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তফসির, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি