ইসলামি মহাসম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের জামতলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গতকাল বুধবার ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জে দুই শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি। তিনি সন্ধ্যা পৌনে সাতটার দিকে মহাসম্মেলনে যোগ দেন। এদিকে আল্লামা শফির আগমনকে কেন্দ্র করে তাঁর নিরাপত্তায় শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে সভাপতিত্ব করেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল কাদির।