ইসলামি রাজনীতি বন্ধ করলে দেশে অরাজকতা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে মতলব হাসিল করতে চায়।...যদি ইসলামি রাজনীতি বন্ধ করে দেওয়া হয়, দেশের মধ্যে অস্থিরতা, অরাজকতা সৃষ্টি হবে।’গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের মোর্চা ‘ইসলাম ও ধর্মীয় রাজনীতি রক্ষা জাতীয় কমিটি’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। মোর্চার পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ্ খান। সংবাদ সম্মেলনে এ কমিটির পক্ষ থেকে আগামীকাল শনিবার রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।উচ্চ আদালতের এখতিয়ার সম্পর্কে প্রশ্ন তুলে জাফরুল্লাহ্ খান বলেন, পঞ্চম সংশোধনী প্রণয়ন করেছে সংসদ। আদালত সেটা বাতিল করবে, এটা কী করে হয়?খেলাফত আন্দোলনের আমির শাহ্ আহমদউল্লাহ্ আশরাফ বলেন, রাজনৈতিক দল হোক আর আদালত হোক, ইসলামের বিরুদ্ধে কথা বললে তা মানা হবে না।‘ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের বিষয়টি সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের রায়ের সঙ্গে সম্পর্কিত। বিষয়টি তো আদালতে আছে। এ অবস্থায় কেন রাজপথে আন্দোলন করতে চাচ্ছেন’—এ প্রশ্নের জবাবে ইসলামী ঐক্য আন্দোলনের যুগ্ম মহাসচিব শাহাদাত্ হোসেন বলেন, সবকিছু আদালতের বিষয় নয়। ধর্মভিত্তিক রাজনীতি করা মানুষের অধিকার। আদালতের একটি বেঞ্চ মানুষের সেই অধিকার কেড়ে নিতে পারেন না।