ইসলামি শিক্ষায় সন্ত্রাসের স্থান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে উপমহাদেশের অন্যতম প্রাচীন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহিলয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন গতকাল শুক্রবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। মোনাজাতে দেশের ও বিশ্বের সব মুসলমানের শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করা হয়। সম্মেলনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ্ আহ্মদ শফী বলেন, ‘আজ সর্বত্র ইসলামকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে। ইসলামে অসত্য, অন্যায়, সন্ত্রাস ও ষড়যন্ত্রের কোনো স্থান নেই। ইসলাম ন্যায় ও শান্তির ধর্ম। ইসলামকে অনুসরণ করতে পারলে এ দেশে কোনো হানাহানি ও সন্ত্রাস থাকবে না। আর ইসলামি শিক্ষায়ও কোনো প্রকার সন্ত্রাসের স্থান নেই।’সম্মেলনে আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী বলেন, বিগত ৩৮ বছরে নীতিহীন শিক্ষাব্যবস্থায় জাতির যতটুকু না ক্ষতি হয়েছে, প্রস্তাবিত শিক্ষানীতির অধীনে দেশ আরও পেছনের দিকে যাবে এবং নৈতিকতা ও আদর্শ ধ্বংসের মুখে পড়বে। বার্ষিক সম্মেলনে আরও বক্তব্য দেন মাওলানা তফাজ্জুল হক, শাহ্ জমির উদ্দীন, আবদুস ছালাম, মুহাম্মদ জুনায়েদ, মুহাম্মদ ইয়াহইয়া, মুহাম্মদ জসীম উদ্দীন, মুহাম্মদ ফোরকান, ঢাকা জামিয়া ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম আবদুল কুদ্দুস, চট্টগ্রাম এমইএস কলেজের শিক্ষক আ ফ ম খালেদ হোসাইন, নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক ইদ্রিস, লালখান বাজার মাদ্রাসার মুহতামিম ইজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ।