বাংলায় পবিত্র কোরআনের তফসির, ইসলামি সাহিত্য, সাংবাদিকতা ও পুস্তক প্রকাশনা এবং দেশে সিরাতুন্নবী (সা.) চর্চায় মাওলানা মুহিউদ্দীন খান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সম্পাদনায় প্রকাশিত মাসিক মদীনা ও সাপ্তাহিক মুসলিম জাহান ইসলামের প্রচারে অনন্য ভূমিকা পালন করছে।
গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘দ্বীনি দাওয়াত এবং সাহিত্য ও সাংবাদিকতায় মুহিউদ্দীন খান (রহ.)’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন।
ইসলামী পত্রিকা পরিষদ বাংলাদেশ এর আয়োজন করে। সংগঠনের সভাপতি আবুল হাসান শামসাবাদীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আবদুল লতিফ নেজামী, জাফরুল্লাহ খান, আহমদ আবদুল কাদের, এ টি এম হেমায়েত উদ্দীন, আবদুর রব ইউসুফী, উবায়দুর রহমান খান, মুখলেছুর রহমান, ইসলামী পত্রিকা পরিষদের নেতা এম আতিকুল হক, মোস্তফা মঈন উদ্দীন খান, শহিদুল ইসলাম কবির প্রমুখ। বিজ্ঞপ্তি।