ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ও ইস্ট ডেল্টার মধ্যে শিক্ষা সহযোগিতাবিষয়ক বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় অনুষ্ঠিত বৈঠকে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান ও আইআইইউএমের ডেপুটি রেক্টর ড. আবদেল আজিজসহ অন্যরা
মালয়েশিয়ায় অনুষ্ঠিত বৈঠকে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান ও আইআইইউএমের ডেপুটি রেক্টর ড. আবদেল আজিজসহ অন্যরা

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার সব ধরনের সুযোগসুবিধা প্রদানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি মালয়েশিয়ার আইআইইউএম ক্যাম্পাসে অনুষ্ঠিত একাডেমিক বৈঠকে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন দুই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
এই সময় বাংলাদেশের ইডিইউ থেকে সেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী অধ্যাপক রাশেদ আল করিম, মালয়েশিয়ার আইআইইউএমের ডেপুটি রেক্টর ড. আবদেল আজিজ, সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্টের অ্যান্ড এপ্লাইড স্টাডিজের (সিইআরডিএএস) প্রধান এস এম আবদুল কুদ্দুসসহ দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষকেরা।
বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের ইস্ট ডেল্টা ও মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষকেরা দুই প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য এমফিল ও পিএইচডির করার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি।